ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৩, ১১ ডিসেম্বর ২০২৩
কুষ্টিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা চত্বরে ১ হাজার ৮৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান  আক্তারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। 

Advertisement

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার শাহানাজ ফেরদৌসী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বনাথ পাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছা. নাছিমা খাতুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুদ, সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন বাবু প্রমুখ।

ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা জানান, ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোর হাইব্রিড ও উফশি জাতের ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৮৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। তার মধ্যে উফশী পাবেন ১০০০ জন এবং হাইব্রিড পাবেন ৮৮০ জন। উফশীর ক্ষেত্রে ১ জন ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাবেন। হাইব্রিড এর ক্ষেত্রে ১ জন ২ কেজি করে বীজ পাবেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!