সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. হুমায়ুন আহমেদ।
গত ৭ ডিসেম্বর বেলা ১১টার দিকে কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের অধীন ফুলছড়ি বিটের সংরক্ষিত বনাঞ্চলের কচুতইল্যা নামের এলাকায় অবৈধভাবে বাগান তৈরি ও স্থাপনা নির্মাণ করছিল দুর্বৃত্তরা। এ খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন ফুলছড়ি রেঞ্জ অফিসার হুমায়ুন আহমেদ। সেখানে সংরক্ষিত বনভূমিতে সৃষ্ট বাগানে রোপণকৃত বিভিন্ন চারাগাছ জব্দ করা হয় এবং স্থাপনা নির্মাণ বন্ধ করে বেড়া উচ্ছেদ করা হয়েছে।
.png)
এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ। তারা হলেন, উক্ত এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী লিটন এবং ড্রাইভার জালাল।
কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. হুমায়ুন আহমেদ জানান, মোহাম্মদ আলী লিটন, জালাল ড্রাইভারসহ আরো কয়েকজন ব্যক্তি সংরক্ষিত বনাঞ্চল দখল করে বাগান ও স্থাপনা নির্মাণ করছিলেন। এ খবর পাওয়ার পর ঘটনাস্থলে গেলে আমাদের উপস্থিতি টের পেয়ে দখলকারীরা গভীর জঙ্গলে পালিয়ে যান। বাগান তৈরির সরঞ্জাম, চারাগাছ জব্দ ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উক্ত দুইজনের বিরুদ্ধে বন বিভাগের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।