জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাইনউদ্দিন মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে সোনারগাঁয়ের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকা দিয়ে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মাইনউদ্দিন রাস্তায় ছিটকে পড়েন। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন, নিহতের লাশ ও তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.png)