ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালীগঞ্জে বাজারে অভিযান, ৫ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৫, ১০ ডিসেম্বর ২০২৩
কালীগঞ্জে বাজারে অভিযান, ৫ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা 
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে নিয়মিত বাজার মনিটরিং ও তদারকি কাজের অংশ হিসেবে স্থানীয় পাঁচ পেঁয়াজ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার সকালে ওই পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া। 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, সকালে কালীগঞ্জ পৌরসভার বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার আইনে পাঁচটি মামলায় পাঁচ পেঁয়াজ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমান করা হয়েছে।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন- বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ অন্যান্য পুলিশ ও আনসার সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!