ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমের বিয়ে মেনে না নেয়ায় তরুণীর গলায় ফাঁস

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৮, ৮ ডিসেম্বর ২০২৩
প্রেমের বিয়ে মেনে না নেয়ায় তরুণীর গলায় ফাঁস
চকরিয়া থানা। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় প্রেমের বিয়ে মেনে না নেয়ায় বিয়ের তিন মাস পর তাজমিন বেগম (১৮) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ৯ নম্বর ওয়ার্ড কোরবানীয়াঘোনা গ্রামে বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। তাজমিন বেগম ওই গ্রামের আলী আকবরের মেয়ে।

জানা যায়, গত তিন মাস আগে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সামাজিক পাড়ার বাসিন্দা নুরুল হোসেনের ছেলে জাবেদুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। তিন মাস আগে পরিবারের অমতে দুইজনই পালিয়ে বিয়ে করেন। এ নিয়ে দুইজনের পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। কোনো পক্ষই এই বিয়ে মেনে নিতে রাজি নয়। গত এক মাস ধরে তাজমিন বেগম বাবার বাড়িতে অবস্থান করছে। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে ঘরের চালার সঙ্গে রশি বেঁধে গলায় প্যাঁচ দিয়ে আত্মহত্যা করে তাজমিন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!