ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বর্ণ ব্যবসায়ী হত্যা: ২ আসামি রিমান্ডে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪০, ৫ ডিসেম্বর ২০২৩
স্বর্ণ ব্যবসায়ী হত্যা: ২ আসামি রিমান্ডে
ছবিতে গ্রেফতারকৃত তিনজন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার এলাকায় স্বর্ণ ব্যবসায়ী সুমন সাহা হত্যা মামলায় গ্রেফতারদের মধ্যে দুইজনকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম রুমানা আক্তারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া দুইজন হলেন- চন্দনাইশ উপজেলার ইছহাক মিয়ার বাড়ির ইছহাক মিয়ার ছেলে মফিজুর রহমান এবং কোতোয়ালি থানার লোকমান সওদাগরের বাড়ির গোলাম মোস্তফার ছেলে মোহাম্মদ মামুন।

Advertisement

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মেহেদী হাসান বলেন, স্বর্ণ ব্যবসায়ী সুমন সাহা হত্যা মামলার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

২৬ নভেম্বর রাতে রিয়াজউদ্দিন বাজারের আব্দুল্লাহ সিদ্দিকী রোডের আরএস টাওয়ার নামে একটি ভবনের দ্বিতীয় সুমন সাহাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন তার মা লিপি রানী সাহা।

এরপর মঙ্গলবার ভোরে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে গ্রেফতারকৃত মামুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!