ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুলিশের জব্দ করা বাসে আগুন, যুবক গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৮, ৪ ডিসেম্বর ২০২৩
পুলিশের জব্দ করা বাসে আগুন, যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত যুবক লিটন

চট্টগ্রামে পুলিশ ফাঁড়ির সামনে মামলার আলামত হিসেবে রাখা বাসে আগুন দেওয়ার ঘটনায় মো. লিটন নামে এক যুবককে গ্রেফতার করেছে নগরের খুলশী থানা পুলিশ। 

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি রুবেল হাওলাদার। এর আগে, রোববার আমবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত লিটন নোয়াখালীর চরজব্বর থানা এলাকার মো. নেছার উদ্দিনের ছেলে। তিনি খুলশী থানা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

Advertisement

ওসি রুবেল হাওলাদার বলেন, বৃহস্পতিবার রাতে খুলশী থানার পাহাড়তলী পুলিশ ফাঁড়ির সামনে মামলার আলামত হিসেবে জব্দ করে রাখা একটি বাসে আগুন দেন দুষ্কৃতিকারীরা। ঘটনার পর রোববার অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আদালতে পাঠানো হলে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাসে আগুন দেওয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি। একইসঙ্গে জড়িত আরো কয়েকজনের নাম জানান। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!