এদিকে, মহাসড়কের পাশের পাম্প স্টেশনগুলোতেও যানবাহনের প্রচুর চাপ লক্ষ্য করা গেছে। যানবাহনের অত্যধিক চাপের কারণে মেঘনা টোল প্লাজায় টোল আদায়ে হিমশিম খেতে হচ্ছে।
শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, মহাসড়কের চট্টগ্রামগামী লেনে যানবাহনগুলো থেমে থেমে চলাচল করছে। চৈতি গার্মেন্ট এলাকা থেকে মেঘনাঘাট টোলপ্লাজা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
.png)
যাত্রী শরিফুল ইসলাম জানান, সকালে তিনি কাঁচপুর থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দিয়েছেন। কাঁচপুর থেকে চৈতি গার্মেন্ট পর্যন্ত কোনো প্রকার ঝামেলা ছাড়া আসতে পারলেও এখান থেকে মোগরাপাড়া আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগে গেছে।
বাস যাত্রী সাদেকুল জানান, পরিবার নিয়ে চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলাম। পথে যানজট দেখে মনে হয় সঠিক সময়ে পৌঁছানো যাবে না।
ব্যবসায়ী নাসিরউদ্দিন বলেন, স্ত্রী-সন্তানদের নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি। কিন্তু যানজটের কারণে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক জানান, মহাসড়কে যানবাহনের অত্যধিক চাপ থাকায় এ যানজট সৃষ্টি হয়। বৃহস্পতিবার বিকেল থেকে এমন হয়েছে। তবে মহাসড়কে কোথাও যানজট না থাকলেও টোলপ্লাজায় টোল আদায়ে দেরি হওয়ায় গাড়ির চাপ বৃদ্ধি পেয়ে যানজটের সৃষ্টি। যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছি আমরা।