ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
৩০ কিলোমিটার যানজট

গাজীপুরে যানজট নিরসনে কাজ করছে পুলিশ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১১, ২৭ জুন ২০২৩
গাজীপুরে যানজট নিরসনে কাজ করছে পুলিশ
ছবি: সংগৃহীত

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেলে এ যানজট সৃষ্টি হয়। তবে বড় ধরনের বৃষ্টি না হলে এ যানজট বেশিক্ষণ থাকবে না বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহা। তাই গাজীপুরের পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আর দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি ফিরতে শুরু করেছে।

নাওজোর হাইওয়ে থানার ওসি আতিকুল ইসলাম জানান, দুপুরের মধ্যে অনেক শিল্পকারখানা ছুটি হয়েছে। তখন থেকেই মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। ফলে যাত্রীদের চাপ বেড়ে যায়। যানজট নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।

Advertisement

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলমগীর হোসেন জানান, ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের চাপ বেড়ে যাওয়ায় মহানগরের বিভিন্ন এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বড় ধরনের বৃষ্টি না হলে তেমন যানজট হবে না। মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ও ভোগান্তি এড়াতে পুরো মহাসড়কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!