শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪-এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।
এর আগে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে জোবাইরকে গ্রেফতার করা হয়।
.png)
গ্রেফতারকৃত জোবাইর উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছৈয়দ নুরের ছেলে।
১৪-এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালায় এপিবিএন সদস্যরা। এ সময় হত্যাসহ একাধিক মামলার আসামি জোবাইরকে গ্রেফতার করা হয়। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।