ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২১, ৩০ নভেম্বর ২০২৩
দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জ সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সামাদ মোল্লা নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার পাথালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ সদর উপজেলার বাসিন্দা আব্দুল জলিল মোল্লার ছেলে।

সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান এ ঘটনার সত্যতা করেছেন। তিনি জানান, সন্ধ্যায় আব্দুস সামাদ মোল্লা লিংক রোড দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের উঠছিলেন। এ সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সামাদ মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা আরেক আরোহী আহত হন। তবে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!