বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলার শাহাজিরা নামক এলাকায় বাটাজোর-সরিকল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিলা সরিকল ইউনিয়নের উত্তর সাকোকাঠী গ্রামের সোহান শেখের স্ত্রী।
সরিকল ইউনিয়ন পরিষদের সদস্য রনি মোল্লা জানান, সকালে বেপরোয়া গতির অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ট্রাকে ধাক্কা দেয়। এতে ভ্যানযাত্রী শিলা গুরুতর আহত হন। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফোরকান হোসেন হাওলাদার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনার পর চালক ভ্যান নিয়ে পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।