বুধবার (২৯ নভেম্বর) রাত ৯টায় কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের মাটিয়া মসজিদ এলাকায় ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুয়েল বখত কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত মালিক বখতের ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে মৌলভীবাজার সদর থেকে অসুস্থ মাকে ডাক্তার দেখিয়ে কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তারা। আদমপুর ইউনিয়নের মাটিয়া মসজিদ এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে অটোরিকশাটি পড়ে খাদে পড়ে যায়। এতে রুয়েল বখত ও তার মা গুরুতর আহত হন তিনি। এ সময় তাদের উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে রুয়েল বখতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন নিহতের মা হাছনা বেগম।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার উপপরিদর্শক মহাদেব বাচাড়।