বৃহস্পতিবার সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মাহারাপাড়াস্থ ইউসুফ নুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল হাসেম বড়মহেশখালী ইউনিয়নের গুলগুলিয়াপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। আহত সালমা খাতুন নতুনবাজার এলাকার আবুল খায়েরের স্ত্রী।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন বাজার থেকে যাত্রী নিয়ে পানির ছড়া বাজারের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় রাস্তা পার হচ্ছিলেন এক মাদরাসা শিক্ষার্থী। তাকে বাঁচাতে করতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন অটোচালক ও এক যাত্রী। তাদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অটোচালক নুরুল হাসেমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একই সঙ্গে আহত সালমা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।