ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০২, ৩০ নভেম্বর ২০২৩
কক্সবাজারে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
ফাইল ছবি

চারদিনের ব্যবধানে কক্সবাজারের চকরিয়া ও রামুতে বন্য হাতির আক্রমণে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার সময় সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পূর্ব সুরাজপুর পাহাড় ঘেঁষা ভিলেজার পাড়ায় হাতির আক্রমণে এক কৃষক নিহত হন।

এর আগে, গত ২৫ নভেম্বর রামু ঈদগড়ে হাতির আক্রমণে আরেক কৃষক প্রাণ হারান। 

চকরিয়ার নিহত কৃষক সুরাজপুর-মানিকপুরের আব্দুস ছালাম (৪৫) ভিলেজার পাড়ার শরফুদ্দিনের ছেলে।

Advertisement

এ তথ্য নিশ্চিত করেছেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম। তিনি বলেন, পাহাড়ি ঝিরি থেকে ক্ষেতের ধান কেটে ঘরে আনার সময় একটি দলছুট একটি হাতি হামলা করলে কৃষক আব্দুস ছালাম মারা যান।

চেয়ারম্যান আজিম আরো বলেন, হাতির আক্রমণে নিহত হলে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে। তাই ঘটনাটি বনবিভাগ ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যুর কথা স্বীকার করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

এর আগে, কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর পাড়া গ্রামের মৃত আমির হামজার ছেলে আকবর হোসেন (৫০) ধানক্ষেত থেকে ফেরার পথে গত ২৫ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় হঠাৎ বন্য হাতির আক্রমণের শিকার হন। গুরুতর আহত অবস্থায় রামু হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!