ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ২৯ নভেম্বর ২০২৩
চকরিয়ায় হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের
ফাইল ফটো

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে সুরাজপুর-মানিকপুর ইউপির পূর্ব সুরাজপুর পাহাড় ঘেঁষা ভিলেজার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক আব্দুস সালাম ভিলেজার পাড়ার শরফুদ্দিনের ছেলে।

সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন,পাহাড়ি ঝিরি থেকে ক্ষেতের ধান কেটে ঘরে আনার সময়  দলছুট একটি হাতি অতর্কিত হামলা চালায় ও পায়ে পিষ্ট করলে মারা যায় কৃষক আব্দুস সালাম।

তিনি আরো বলেন, হাতির আক্রমণে নিহত হলে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নিয়ম রয়েছে। তাই ঘটনাটি বনবিভাগ ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Advertisement

চকরিয়া থানা পুলিশের ইনচার্জ ( ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!