ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরের কাজে ব্যস্ত মা, পুকুরে ডুবে মরল মাইমুনা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৮, ২৭ নভেম্বর ২০২৩
ঘরের কাজে ব্যস্ত মা, পুকুরে ডুবে মরল মাইমুনা
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোসা. মাইমুনা নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব চরউমেদ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু মাইমুনা ওই এলাকার মো. হারুনের মেয়ে। 

জানা যায়, সোমবার বিকেলে বাড়ির উঠানে খেলছিল শিশু মাইমুনা। এ সময় ঘরে কাজ করছিলেন তার মা। কিছু সময় পর মাইমুনার কোনো সাড়া-শব্দ না পেয়ে খুঁজতে শুরু করেন তার মা। খোঁজাখুঁজির একপর্যায় বসতঘরের পেছনের পুকুরে শিশু মাইমুনাকে ভাসতে দেখে চিৎকার দেন তিনি। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ওই শিশুকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি এসে শিশু মাইমুনাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!