ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
প্রকাশিত: ২১:০৩, ১৪ নভেম্বর ২০২৩
লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন
আব্দুর রব মাস্টারকে সভাপতি এবং জাহিদুল ইসলাম দুলাল সাধারণ সম্পাদক। ছবি: সংগৃহীত

ভোলার লালমোহন উপজেলায় ৯ সদস্য বিশিষ্ট দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।  

কমিটিতে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রব মাস্টারকে সভাপতি এবং দৈনিক জনকণ্ঠের লালমোহনের নিজস্ব সংবাদদাতা জাহিদুল ইসলাম দুলালকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। 

এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন লালমোহন হা-মীম রেসিডিন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রেসক্লাব সভাপতি মো. রুহুল আমিন এবং লালমোহন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক সওদাগর। 

Advertisement

অন্যদিকে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা আক্তার, লালমোহন উপজেলা মসজিদের ইমাম মাওলানা মো. নূর উল্যাহ, সাতানী বদিউজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আরিফুর রহমান, আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জিহাদ হোসেন ও সমাজকর্মী আরজু বেগম।

আগের কমিটি থেকে দায়িত্বভার গ্রহণ করে অনুমোদিত এই কমিটি লালমোহন উপজেলায় ১ নভেম্বর থেকে আগামী ৩ বছরের মেয়াদকালে দুর্নীতি দমন কশিমন কর্তৃক জারীকৃত কার্যক্রম পরিচালনা করবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!