নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম চুননু, সাধারণ সম্পাদক হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈয়দ ওসমান বিন হাসনাইন। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল-আমিন মনোনীত হয়েছেন।
কমিটির সহসভাপতি হিসেবে রাশেদুল ইসলাম রাফি, আমিমুল ইহসান যুবাইর, মো. যোবায়ের আহাম্মদ, ইব্রাহিম আল হাদি, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে বিন ইয়ামিন সিফাত, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মুসা কালিমুল্লাহ শাকিল, আলী হায়দার শরীফ, অর্থ সম্পাদক হিসেবে মো. শামীম, সহ-অর্থ সম্পাদক হিসেবে মো. মাহদী হাসান, দফতর সম্পাদক হিসেবে রাসেল, উপ-দফতর সম্পাদক হিসেবে মো. ইকবাল, প্রচার বিষয়ক সম্পাদক হিসেবে আসাদুল্লাহ, উপ প্রচার বিষয়ক সম্পাদক হিসেবে মো. তারেক ইয়ামিন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে মো. রিফাত দায়িত্ব পেয়েছেন।
.png)
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. যোবায়ের, আল আমিন, আরিফ জুমান, আজামাইন ফায়েক, মাহদী হাসান সিফাত এবং ইবনে হাসান হামিম মনোনীত হয়েছেন।
সভাপতি চুননু সিকদার বলেন, ‘প্রতিষ্ঠার সূচনা থেকেই ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রতিটি কাজের সঙ্গে সংযুক্ত থাকার সর্বাত্মক চেষ্টা করেছি। আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করার জন্য উপদেষ্টা ও আহ্বায়ক কমিটির প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
সাধারণ সম্পাদক ওসমান জানান, ‘ইবিতে অধ্যয়নরত ভোলা জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিতে কাজ করার চেষ্টা করব। প্রথম কমিটিতে আমাদের ওপর আস্থা রাখায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।'