বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সকাল পর্যন্ত তারা মারা যান। ঐ চারজনই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) ভর্তি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ।
.png)
মৃতরা হলেন- নাটোরের বড়াইগ্রাম উপজেলার রবিউল ইসলাম (৪২), নওগাঁর আত্রাই উপজেলার ফারুক (৪৩), রাজশাহী জেলার বাসিন্দা আরাফাত (১৪) এবং রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকার পুলক কুমার চক্রবর্তী।
রামেক হাসপাতালের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৮ জন। আর এখন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন পাঁচ হাজার ১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন চার হাজার ৮৫৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩৪ জন।