আহতরা হলেন- গাংনী উপজেলার লক্ষী নারায়নপুর ধলা গ্রামের মৃত আবুল মহাম্মদের ছেলে আলী মোহাম্মদ (৭০), কাথুলী গ্রামের মামুন হোসেনের স্ত্রী সাবানা খাতুন (৩৫), কুলবাড়িয়া গ্রামের আকলেছুর রহমানের স্ত্রী খাদিজা খাতুন (৪০), রামকৃষ্ণপুর গ্রামের আব্দুর রকিবের ছেলে নাঈম হোসেন (১৪), মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের মৃত আহাদ আলীর ছেলে ঝন্টু আলী (৫০), একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম (৪০), মুরাদ আলীর ছেলে সাজেদুল ইসলাম (৫০), আনিস আলীর ছেলে আসাবুল ইসলাম (২৬) ও কুষ্টিয়ার নাসির উদ্দীনের ছেলে নাঈম হোসেন (২৪)। আহতদের মধ্যে ভুট্টাবোঝাই ট্রাকের ৫ জন লেবার ও যাত্রীবাহী লেগুনার চালকসহ ৩ জন যাত্রী ছিলেন।
গাংনী থানা পুলিশ ও বামন্দী ফায়ার সার্ভিসের দুটি দল আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
.png)
প্রত্যক্ষদর্শী চৌগাছা গ্রামের খবির উদ্দীন জানান, গাংনী পৌর এলাকার কাথুলী মোড় থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লেগুনা চৌগাছা গ্রামের মোল্লাপাড়া নামক স্থানে পৌঁছালে সাহারবাটী থেকে ছেড়ে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকের হেল্পার ও লেগুনার চালকসহ ৯ জন আহত হন।
গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।