নিহত রাকিবুল হাসান হৃদয় একই ইউনিয়নের মেইলঘর এলাকার মোহাম্মদ কবিরের ছেলে। তিনি নগরের সদরঘাট এলাকায় কাজ করতেন।
স্বজনরা জানান, লেনদেন ও পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে হৃদয়কে আঘাত করেন সৌরভ, তোফায়েল ও ফয়সাল নামে তিন যুবক। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।
.png)
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঐ যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।