বুধবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার জানালাবাদ ইউনিয়নের শংকরপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শংকরপুর গ্রামের বাসিন্দা আলী হাসান জানান, বিপ্লব মোটরসাইকেলে কলারোয়ার দিকে যাচ্ছিলেন। শংকরপুর মসজিদের সামনে রাস্তার ধারে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে তিনি পাশের পুকুরে মোটরসাইকেলসহ পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে আহত অবস্থায় পুকুর থেকে তুলে ভ্যানে করে কলারোয়া হাসপাতালে পাঠায়। সাতক্ষীরায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
নিহত বিপ্লব কলারোয়া বাজারের একতা মার্কেটের সন্তোষের স্বর্ণের দোকানে কাজ করতেন।
কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।