বৃহস্পতিবার সকালে ভোমরা স্থলবন্দরের বাশকল এলাকা থেকে সাইকেল চালিয়ে যাওয়ার সময় তাকে আটকের পর তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতার আশরাফুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের নুর হামজার ছেলে।
.png)
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটকের পর তার দেহ তল্লাশি করে ১০টি সোনার বার উদ্ধার করে। এ ঘটনায় তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া কোর্ট আদেশ গ্রহণ করে বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমার কার্যক্রম চলছে।