ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোল ইমিগ্রেশনে সোনাসহ যাত্রী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৮, ৮ নভেম্বর ২০২৩
বেনাপোল ইমিগ্রেশনে সোনাসহ যাত্রী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে এক ভারতীয় পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৬৯৭ গ্রাম ওজনের সোনা উদ্ধার করেছেন কাস্টমসের শুল্ক গোয়েন্দা সদস্যরা।

বুধবার সকাল ১১টার দিকে ওই যাত্রী ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়। তিনি ভারতের কেরালা জেলার নীল সারাম থানার পলি হাউস গ্রামের কয়া থারিপ্পার ছেলে সাজনাস থারিপ্পা কুন্নুমেল (৩০)।

বেনাপোল কাস্টম হাউজের শুল্ক দফতরের সহকারী পরিচালক শায়েখ আরেফিন জাহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একজন ভারতীয় পাসপোর্টধারী যাত্রী সোনার একটি চালান ভারতে যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে সাজনাস থারিপ্পাকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি সোনার কথা অস্বীকার করেন।

Advertisement

তিনি আরো বলেন, পরে ওই যাত্রীর ব্যাগের ভেতরে লুকায়িত অবস্থায় ছুরি ও তালার মধ্যে বিশেষ কায়দায় সাদা কসটেপ দিয়ে পেঁচানো সোনাগুলো পাওয়া যায়। সোনার চালানটি সাজনাস থারিপ্পা ঢাকা হতে নিয়ে আসেন। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৬৯৭ গ্রাম এবং এর মূল্য প্রায় ৭২ লাখ টাকা। আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় এবং সোনাগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!