ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রুমায় সাঙ্গু নদীতে নেমে বৃদ্ধা নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৬, ২১ নভেম্বর ২০২৩
রুমায় সাঙ্গু নদীতে নেমে বৃদ্ধা নিখোঁজ
সাঙ্গু নদী -ফাইল ছবি

বান্দরবানের রুমা বাজার ঘাটে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন এক বৃদ্ধা। তার নাম লালঠামোয়ান বম ওরফে মিনতি ত্রিপুরা (৭৫)। তিনি রুমা ইউপি এলাকা বাসিন্দা।

রুমা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার মোহাম্মদ আবদুর রহিম জানান, পানিতে ডুবে নিখোঁজ বৃদ্ধাকে উদ্ধারের কার্যক্রম সোমবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় এবং এখনো চলমান। আগামীকাল মঙ্গলবার সকালেও উদ্ধার কার্যক্রম চালানো হবে।

স্থানীয়দের ভাষ্যমতে, এ ঘাটে প্রতি বছর দু-একজন পানিতে ডুবে মারা যান। প্রত্যেকবার পানিতে ডুবে নিখোঁজের ২৪ ঘণ্টা পর লাশ উদ্ধার হয়। এ হিসেবে নিখোঁজ লাশটি আগামীকাল মঙ্গলবার যে কোনো সময় উদ্ধার করা যেতে পারে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

Advertisement

রুমা সদর ইউপির চেয়ারম্যান শৈমং মারমা বলেন, ফায়ার সার্ভিসের লোকজনের পাশাপাশি স্থানীয়রাও পানিতে ডুবে নিখোঁজ বৃদ্ধাকে উদ্ধারে কাজ করছেন।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক পানিতে ডুবে নিখোঁজ হওয়ার স্থান পরিদর্শন করেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!