মৃত মাহমুদুল্লাহ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। নিখোঁজ শিশু সফাত হানিফের ছেলে।
মৃতের চাচা আব্দুল বারিক জানান, দুপুর ১২টার দিকে রাজারামপুর মালোপাড়া ঘাটে গোসল করতে নামে মাহমুদুলালাহ ও সিফাত। একপর্যায়ে তারা দু’জনই তলিয়ে যায়। বিষয়টি পথচারীরা টের পেয়ে উদ্ধার করার চেষ্টা করেন। পরে বিকেল ৪টার দিকে মাহমুদুল্লাহর মরদেহ উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছে সিফাত।
.png)
এদিকে, সন্ধ্যায় রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে।
সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শিশু মাহমুদুল্লার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিফাতের মরদেহ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবরি দল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছিলেন ফায়ার সার্ভিসের ডুবরি দলের সদস্যরা।