চৌহালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শামচুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিখোঁজ আকুব্বর কুষ্টিয়ার খোকসা থানার কোমরভোগ গ্রামের মৃত কাছেদ আলীর ছেলে।
.png)
স্থানীয়রা জানায়, যমুনা নদীর জোতপাড়ায় বালুবাহী দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় নৌকায় থাকা কয়েকজন শ্রমিক পানিতে পড়ে যান। পরে অন্যরা সাঁতরে তীরে ফিরে এলেও শ্রমিক আকুব্বরকে পাওয়া যায়নি।
চৌহালী থানার ওসি হারুন অর রশিদ বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শ্রমিককে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।