ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাবেক স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের পর কুপিয়ে জখম, অতঃপর...

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১১:২২, ২০ নভেম্বর ২০২৩
সাবেক স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের পর কুপিয়ে জখম, অতঃপর...
ফাইল ফটো

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে দলবেঁধে ধর্ষণের পর কুপিয়ে জখম করেছেন সাবেক স্বামী রুহুল আমীন। গত শনিবার (১৮ নভেম্বর) রাতেই প্রধান আসামি রুহুল আমীনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার (১৮ নভেম্বর) দুপুরে সাবেক স্বামীসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করেন ওই নারী।

মামলার বাদী জানান, ২৭ বছর আগে উপজেলার দুবলাবাড়ি গ্রামের নাজির হোসেন মিয়ার ছেলে রুহুল আমীনের সঙ্গে তার বিয়ে হয়। ১০ বছর সংসার করার পর আদালতের মাধ্যমে তাদের বিচ্ছেদ ঘটে। তাদের সংসারে দুইটি মেয়ে রয়েছে। গত ১৬ নভেম্বর রাতে ওই নারী তার বোনের বাড়ি থেকে বেরিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে সাবেক স্বামী রুহুল আমীন তার অজ্ঞাত দুই সহযোগীকে নিয়ে হত্যার হুমকি দিয়ে টেনে হিঁচড়ে মেহগনি বাগানে নিয়ে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে ছুরি দিয়ে তার মাথায় আঘাত করলে রক্তাক্ত আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গত শনিবার দুপুরে ওই নারী বাদী হয়ে সাবেক স্বামীসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করেন।

বালিয়াকান্দি থানার এসআই পল্লব কুমার সরকার জানান, মামলার পর শনিবার রাতেই প্রধান আসামি রুহুল আমীনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!