শুক্রবার দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাঙ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ৩ নম্বর সড়কের মৃত হযরত আলীর ছেলে বাদশা মিয়া ও তার স্ত্রী রোকেয়া বেগম। তারা অটোরিকশার যাত্রী ছিলেন। আহত অটোচালক মিজানুর রহমান একই এলাকার তাজুল ইসলামের ছেলে।
তামাবিল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় তিনজনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত রোকেয়া বেগমের স্বামী বাদশা মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাদশা মিয়া। আহত অটোচালক মিজানুর রহমান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের ওসি জাহিদুল ইসলাম।