ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ১৭ নভেম্বর ২০২৩
ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের ওপর উপড়ে পড়া গাছ অপসরণ করা হয়েছে। এতে স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেট রুটে ট্রেন চলাচল।

শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে ঐ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে, শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বড়হরণ এলাকায় রেললাইনের ওপর গাছটি উপড়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার তালশহর এবং নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ভৈরব রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাতেম আলী ভূঁইয়া। তিনি জানান, রাত পৌনে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!