মঙ্গলবার রাত ১০টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন খাঁপাড়া রোডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১০টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়। শব্দের মাত্রা এতো বেশি ছিল যে আশপাশের বহুতল ভবন পর্যন্ত কেঁপে ওঠে। বিকট শব্দে বাসাবাড়ির মানুষ দ্রুত রাস্তায় নেমে আসেন। রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা নিজ নিজ নিরাপদ আশ্রয়ে চলে যান। খবর পেয়ে তিতাস গ্যাসের জরুরি টিম ঘটনাস্থলে এসে পাইপ মেরামতের কাজ শুরু করে।
.png)
এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন ধরে খাঁপাড়া থেকে সাতাইশ রোডের মোড়ে মসজিদ এলাকায় রাস্তার পাশ দিয়ে স্থাপন করা তিতাস গ্যাসের পাইপে কিছু ছিদ্র হয়। এগুলো দিয়ে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছিল। বিষয়টি সবাই দেখে গেলেও কেউ তিতাসকে খবর দেয়নি।
টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, বিকট শব্দ শুনতে পেয়েছি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিতাস গ্যাসের লোকজন মেরামতের কাজ করছেন।