ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসযাত্রীর কোমরে ছিল ১ কোটির টাকার সোনা

যশোর প্রতিনিধ
প্রকাশিত: ২১:১৬, ১৪ নভেম্বর ২০২৩
বাসযাত্রীর কোমরে ছিল ১ কোটির টাকার সোনা
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের মণিরামপুরে ১০টি সোনার বারসহ জাহিদুল ইসলাম পিন্টু নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। যার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। আনুমানিক মূল এক কোটি ৫ লাখ টাকা।

মঙ্গলবার বিকেলে পৌরসভার বাঁধাঘাট শ্মশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পিন্টু মানিকগঞ্জ জেলার সিংগাড়ী উপজেলার চারিগ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাসে সোনার বার বহন করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে পিছু নেয় ডিবি পুলিশ। দুপুরে বাসটি মণিরামপুর পৌর এলাকার বাঁধাঘাট এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের একটি দল বাসটি থামায়। বাসে সন্দেহভাজন যাত্রীদের দেহ তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পিন্টুর কাছ থেকে ১০টি সোনার বার উদ্ধার হয়।

Advertisement

যশোর জেলা ডিবি পুলিশের ওসি রুপণ কুমার সরকার জানান, পিন্টুর দেহ তল্লাশি করে কোমর থেকে ১০টি সোনার বার জব্দ করা হয়েছে। যার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। আনুমানিক মূল এক কোটি ৫ লাখ টাকা। তাকে মণিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!