ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল বৃদ্ধের 

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৪, ১৪ নভেম্বর ২০২৩
মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল বৃদ্ধের 
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জে মাইক্রোবাসের চাপায় হেদায়েত উল্লা (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাই জাকির হোসেন জানান, হেদায়েত উল্লার ফরিদগঞ্জ পৌর এলাকার চতুরা ব্রিজ ও চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে একটি চা দোকান রয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে তিনি প্রতিদিনের ন্যায় তার চায়ের দোকানটি খুলেন। দোকানে চিনির প্রয়োজন হলে তিনি চিনি কিনতে যাচ্ছিলেন। এ সময় রাস্তা পারাপার হতে গিয়ে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে চাঁদপুর রেফার করেন। পরে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হেদায়েত উল্লা ফরিদগঞ্জ পৌরসভাধীন পশ্চিম বড়ালী গ্রামের মৃত হামিদ পাটওয়ারীর ছেলে। তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!