ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে ৩ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ১২ নভেম্বর ২০২৩
চাঁদপুরে ৩ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত যুবক

চাঁদপুর সদর উপজেলায় তিন হাজার পিস ইয়াবাসহ মো. রাজু শরীফ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ভোরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু শরীফ পিরোজপুরের মঠবাড়িয়া থানার ইসমাইল শরীফের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ০৭নং ওয়ার্ডে অভিযান চালায় পুলিশ। এ সময়  হাজার পিস ইয়াবাসহ রাজুকে গ্রেফতার করা হয়।

Advertisement

সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, মামলা দায়েরের পর গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!