ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে আগুনে পুড়ল ৯ দোকান 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৭, ১৩ নভেম্বর ২০২৩
নোয়াখালীতে আগুনে পুড়ল ৯ দোকান 
ফাইল ফটো

নোয়াখালীর সোনাইমুড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে নয়টি দোকান পুড়ে গেছে। রোববার রাত পৌনে ২টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বপুর বাজারে এ অগ্নিকারণ্ড ঘটে। খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

স্থানীয় সূত্রে জানা যায়, পিতাম্বপুর বাজারে প্রায় ২০০-২৫০টি দোকান রয়েছে। রোববার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ীরা। হঠাৎ রাত ২টার দিকে বাজারের একটি দোকানে আগুন দেখতে পায় আশপাশের লোকজন। এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুইটি ফার্মেসি, একটি চা দোকান, একটি কনফেকশনারি দোকান, একটি মুদি দোকান, একটি সার দোকান, একটি সেলুন দোকানসহ ৯টি দোকান পুড়ে ছাই হয়েয়ে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতির হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.রাকিবুল ইসলাম বলেন, মার্কেটের একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!