রোববার ভোরে নগরীর কাশিপুরস্থ আনসার জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে বাসটি মহাসড়কের পাশে রেখে ভেতরে হেলপার রাজু ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার বিষয়টি টের পেয়ে কোনোভাবে বাসের ভেতর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান তিনি। তার চিৎকারেই আশপাশের লোকজন ছুটে আসেন।
.png)
হেলপার রাজু জানান, নথুল্লাবাদ বাস টার্মিনালে জায়গা না হওয়া ও ব্যাটারি চুরি হয়ে যাওয়ার ভয়ে কাশিপুর আনসার জেলা কমান্ড্যান্টের কার্যালয় ও ভুঁইয়া সড়ক সংলগ্ন খালি জায়গাতে বাসটি রাখা হয়। ওইখানে বাসচালকের বাসা। রোববার ভোর রাতে কে বা কারা হঠাৎ করে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন বলেন, ভোর রাতে মা এন্টারপ্রাইজ নামের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যায়। আগুন নেভানোর পর বাসটি থানায় পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে।