ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১১, ১২ নভেম্বর ২০২৩
নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার ২নং ঢাকেশ্বরী এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাফ পরিবহনের দাঁড়িয়ে থাকা ওই বাসে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে আদমজী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুল ইসলাম। 

তিনি বলেন, এরমধ্যে ধরিয়ে দেওয়া ওই আগুন আমরা নিয়ন্ত্রণে এনেছি। আমাদের দুটি ইউনিট কাজ করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!