ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে তিন নারীর যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫১, ১২ নভেম্বর ২০২৩
নড়াইলে তিন নারীর যাবজ্জীবন
ফাইল ফটো

নড়াইলে মাদক মামলায় তিন নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাইফুল আলম এ রায় দেন। রায় ঘোষাণার সময় দু’জন উপস্থিত থাকলেও একজন পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোরের চৌগাছা থানার শলুয়া গ্রামের শাহিদা (৪০) ও ফাতেমা। অপর পলাতক আসামি পেয়ারা বেগম (৪০) গোপালগঞ্জ জেলার নিজড়া সরদারপাড়া গ্রামের বাসিন্দা।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ১২ অক্টোবর বিকেলে লোহাগড়ার জয়পুর খেয়া ঘাটে পারাপারের সময় তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিকালে শাহিদার ওড়নায় বিশেষভাবে মোড়ানো ৪০ বোতল, ফাতেমার কোমরে বিশেষ কায়দায় থাকা ২৫ বোতল ও আসামি পেয়ারা বেগমের কাছে থাকা ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আজ সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!