ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১০, ১২ নভেম্বর ২০২৩
শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় যুবকের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫ বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন।

Advertisement

একই মামলায় একটি ধারায় ১৪ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং আরেক ধারায় সাত বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- গাইবান্ধার পলাশবাড়ী ভেলপোপা এলাকার হারুন অর রশিদের ছেলে নাজমুল হুদা লিয়ন (২৮)। তিনি ফতুল্লার ভোলাইল শান্তিনগর এলাকার আবুল হোসেনের ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

মামলা সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা ও পাশাপাশি ভাড়া বাসায় থাকার সুবাদে আসামি নাজমুল হুদা লিয়নের সঙ্গে আব্দুল মজিদের পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। প্রায় সময়ই লিয়ন আব্দুল মজিদের বাসায় বাসায় টিভি দেখতেন। প্রতিদিনের মতো ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর মজিদের বাসায় টিভি দেখতে যান লিয়ন। ঐদিন তার সঙ্গে টিভি দেখছিল মজিদের ছেলে আহাদ বাবু। মজিদের স্ত্রী টিভির ভলিউম কমানোর কথা বলে পাশের রুমে নামাজ পড়তে যান। নামাজ পড়ে এসে তাদের কাউকেই রুমে পাননি।

২৭ সেপ্টেম্বর রাতে মুন্সিগঞ্জ সদর থানা থেকে ফোনে জানানো হয়, শিশু আহাদ বাবুকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। পরে এ ঘটনায় নাজমুল হুদা লিয়নকে গ্রেফতার করে পুলিশ। আজ সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!