শনিবার রূপগঞ্জের দীঘি বরাবো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩২ বোরের একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রূপগঞ্জের চনপাড়া ৬ নম্বর ওয়ার্ডের ক্যামেরা মানিকের ছেলে নয়ন (২০) ও চনপাড়া ৪ নম্বর ওয়ার্ডের মৃত মোস্তফার ছেলে শাহজাহান (২৫)।
.png)
পুলিশ জানায়, নয়নের বিরুদ্ধে জোড়া হত্যা মামলাসহ মোট ৬টি মামলা ও শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ৫টি মামলা রয়েছে।
জেলা ডিবির এসআই মিজান জানান, বড় ধরনের অপরাধ করার জন্য দীঘি বরাবো এলাকায় দুই যুবক অস্ত্রসহ ঘোরাফেরা করছেন- এমন তথ্যে উক্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।