ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৪, ৯ নভেম্বর ২০২৩
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ফাইল ফটো

রাজবাড়ীতে সদর উপজেলায় খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার খানখানাপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু বলেন, বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি সদর উপজেলার খানখানাপুর এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়েন ওই বৃদ্ধ। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে জিআরপি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।  নিহত বৃদ্ধের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!