সোমবার ভোরে আশুগঞ্জ-তালশহর রেললাইনের মধ্যবর্তী স্থানে ট্রেনে কাটা পড়ে ঐ কিশোর নিহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ মো. হাতেম আলী ভূইয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে আশুগঞ্জ-তালশহর রেললাইনের মধ্যবর্তী স্থানে ঢাকা অভিমুখী অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে এক কিশোর নিহত হয়েছে। তার নাম-পরিচয় শনাক্তকরণের জন্য পিবিআইকে বলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.png)