ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৪, ১৪ অক্টোবর ২০২৩
রংপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের
ফাইল ফটো

রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের কুঠিরপার রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে সিয়াম নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম ঐ ইউনিয়নের শিবু দইটারি গ্রামের আব্দুস সামাদের ছেলে।

কুর্শা ইউপি চেয়ারম্যান আ. মজিদ জানান, শনিবার রাত ৮টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস কাউনিয়া জংশন হয়ে বোনারপাড়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

Advertisement

এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান চেয়ারম্যান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!