নাখালপাড়া রেল গেটের গেটম্যান আল মাহমুদ জানান, ঐ যুবক রেললাইন পারাপারের সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি মেইল ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
.png)