রফিকুলের বাড়ি পাবনার ঈশ্বরদী এলাকায়। রাজশাহীতে একটি সরকারি প্রতিষ্ঠানে মেইল মোটর সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন তিনি। চাকরির সুবাদে তিনি সেখানেই থাকতেন।
সুনীল চন্দ্র সূত্রধর বলেন, অফিসের কাজের জন্য ২-১ দিন আগে ঢাকায় আসেন রফিকুল। আজ বনানী কবরস্থানের পাশে রেললাইন দিয়ে মোবাইল ফোনে কথা বলতে হাঁটছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.png)