কুড়িগ্রাম রেলওয়ের স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, বৃষ্টিতে শুক্রবার উপজেলার সিংহেরডাবড়ি এলাকায় রেলওয়ের ‘ফোর জে’ নম্বর সেতুর গার্ডার ধসে যায়। এতে রাত থেকে ট্রেন চলাচল বন্ধ হয়। ফলে শুক্রবার রাতে রংপুর এক্সপ্রেসের শাটল ট্রেন ও শনিবার সকালে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি কুড়িগ্রাম থেকে না ছেড়ে লালমনিরহাট থেকে ছেড়ে গেছে।
তিনি আরো বলেন, রেলওয়ের লালমনিরহাট প্রকৌশল বিভাগের কর্মীরা সেতুটি মেরামতে কাজ করছেন। রোববার মেরামতের কাজ শেষ হতে পারে বলে আশা করা হচ্ছে।
.png)
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের যাত্রী স্বপন কুমার জানান, স্টেশনে এসে শুনতে পান ট্রেন আসেনি। তাই তিনি যাত্রা বাতিল করেছেন।
রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী ইদ্রিছ আলী জানান, দ্রুত সেতুটি মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।