ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেললাইনে হাঁটছিলেন, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ৮ নভেম্বর ২০২৩
রেললাইনে হাঁটছিলেন, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর
ফাইল ফটো

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রেললাইনে হাঁটার সময় ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের কাটা পড়ে রাজিয়া খাতুন নামে মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।  

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেল সড়কে উপজেলার চালা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাজিয়া খাতুন চর কামারখন্দ গ্রামের ইব্রাহিম হোসেনের স্ত্রী। 

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম বলেন, মানসিক প্রতিবন্ধী ছিলেন রাজিয়া খাতুন। বাবার বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। সকালে বাবার বাড়ি থেকে বের হয়ে রেললাইন ধরে হাঁটছিলেন রাজিয়া। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!