রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট রেললাইনের নোয়াপাড়া রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া উপজেলার উত্তর নোয়াপাড়া গ্রামের আব্দুন নুরের ছেলে। তিনি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন।
জানা যায়, সুমন মিয়া সকালে বন থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যান। কাঠ সংগ্রহ করা শেষে তিনি রেললাইনের উপর বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই নিহত হন সুমন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
.png)
মাধবপুর থানার ওসি মো. রাকিবুল ইসলাম খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।