বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সিংরইল ইউনিয়নের নারায়ণপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মুকুল মিয়া একই গ্রামের আব্দুল খালেকের ছেলে।
জানা যায়, মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমাতে যান মুকুল মিয়া। বুধবার বেলা ১১টা বেজে গেলেও ঘরের দরজা না খোলায় তার মা-বাবা দরজা ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান মুকুল ফাঁস বিয়ে আড়ার সঙ্গে ঝুলছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
.png)
নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।